আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:২৬, ২৭ মে ২০২১
‘ফাহিমের বিলাসবহুল জীবনের প্রতি আসক্ত হয়ে পড়েন হাসপিল’
হাসপিল ও ফাহিম সালেহ
গত বছরের ১৪ জুলাই নিজ বাসায় খুন হন রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। এ ঘটনার সাথে জড়িত থাকায় গ্রেফতার করা হয় তার ব্যক্তিগত সহকারী টেরেস ডেভোন হাসপিলকে। সেই থেকে এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে।
এদিকে টেরেস ডেভোন হাসপিল সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, ফাহিমের বিলাসবহুল জীবনের প্রতি রীতিমতো আসক্ত হয়ে পড়েন হাসপিল।
জানা গেছে, হাসপিল মাত্র ১৬ বছর বয়সে ফাহিমের ব্যক্তিগত সহকারী পদের জন্য আবেদন করেন। ততদিনে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফাহিম নিজেকে প্রযুক্তি দুনিয়ায় অনন্য উচ্চতায় নিয়ে যান।
ফাহিমের সঙ্গে কাজ শুরুর পর থেকেই তার মতো জীবন-যাপন শুরু করেন হাসপিল। স্টার্টআপের কাজে ফাহিমকে প্রায়ই অন্য দেশে থাকতে হতো, সেই সুযোগে হাসপিল তার বসের বিলাসবহুল বাড়িতে বন্ধুদের ডেকে রাতভর পার্টি করতেন। এমন ভাব করতেন, যেন বাড়িটি তারই।
আইনজীবীদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল । পরে বিজনেস স্ট্যান্ডার্ড হাসপিলের এক বন্ধুর সঙ্গে এ ব্যাপারে কথা বলে সত্যতা খুঁজে পায়।
গত বছর নিউইয়র্কের ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে নিজের বাসায় খুন হন ফাহিম। ময়নাতদন্তে বলা হয়, একাধিক কোপের পর তার মৃত্যু হয়েছে।
খুন হওয়ার দিন দুপুর দেড়টার দিকে সিসিটিভিতে ফাহিমকে সর্বশেষ দেখা যায়। ওই সময় একটি ব্যাগ হাতে সন্দেহভাজন হাসপিলকেও দেখা যায়। তারা লিফটের জন্য দাঁড়িয়ে থাকেন।
ভিডিওতে দেখা গেছে, ফাহিম কিছুটা অস্বস্তি নিয়ে খুনির দিকে তাকান। এরপর লিফটে দুজন একসঙ্গে উঠে যান। ফাহিম সাত-তলায় নিজের ফ্ল্যাটে ঢুকতে গেলেই তাকে আক্রমণ করে খুনি।
বৈদ্যুতিক করাত দিয়ে তাকে কাটা হয়। করাতটি পাশেই পড়ে ছিল। শরীরের বিভিন্ন অংশ ভরা ছিল একটি ব্যাগে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে জন্ম ফাহিম সালেহর। তাঁর বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর মানুষ। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে।
পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম। সেই সাথে নাইজেরিয়া আর কলম্বিয়ায়ও এমন আরও দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক ছিলেন তিনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























