আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:১৭, ২৭ মে ২০২১
ঘূর্ণিঝড় ইয়াসে পশ্চিমবঙ্গে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৬ মে) এ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি গণমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে ১৫ লাখ ৪ হাজার ৫০৬ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। তারপরও প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন লাখ বাড়ির ক্ষতি হয়েছে। ১৩৪টি বাঁধ ভেঙেছে। সমুদ্রের লবণাক্ত পানির কারণে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ত্রাণ শিবিরগুলোতে ১০ লাখ ত্রিপল পাঠানো হয়েছে। ১০ কোটি মানুষের চাল ও শুকনো খাবার পাঠানো হয়েছে।’
মারা যাওয়া ব্যক্তির বিষয়ে মমতা ব্যানার্জি জানান, আশ্রয়কেন্দ্রে ওঠার পর ওই ব্যক্তি মাছের জন্য জাল ফেলতে গিয়েছিলেন। পরে তিনি পানিতে ডুবে মারা যান।
এদিকে শুক্রবার পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানান মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীকালও ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তাই প্রত্যেককে ঘরে থাকার পরামর্শ দেন তিনি।
দেশটির আবহাওয়া অফিস বলছে, স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে ওড়িশার উত্তর উপকূলে আছড়ে পড়ে ইয়াস। তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। আর দমকা হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। এরপর ক্রমেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে ঝড়টি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























