ঢাকা, শুক্রবার ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ২৭ মে ২০২১
আপডেট: ১৩:৫৯, ২৭ মে ২০২১

করোনায় ভারতে একদিনে আরও ৩৮৪৭ মৃত্যু

করোনায় বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ সময় নতুন করে আরও ২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ২৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩। একইসময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার। 

তবে ভারতে নতুন করে যত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন। এর ফলে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭৫ হাজার ৬৮৪ জন। এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২৪ লাখ ১৯ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি। সংক্রমণের হারও রয়েছে ১০ শতাংশের নিচে।

করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়