আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৪২, ২৭ মে ২০২১
মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ
পদত্যাগ করেছেন মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। সামরিক জান্তার হাতে গ্রেফতার হওয়ার দুই দিন বাদে তারা পদত্যাগ করলেন।
জান্তা নেতা আসিমি গোয়িতার বিশেষ উপদেষ্টা ববে সিজি জানান, সামরিক ঘাঁটিতে দেখা করতে যাওয়া মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে অন্তর্বর্তী এ দুই নেতা পদত্যাগ করেন। গত আগস্টে সামরিক অভ্যুত্থানের পর বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তারা স্টিয়ারিং কমিটির সঙ্গে কাজ করে যাচ্ছিলেন।
ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএএস), আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ মিশন এমআইএনইউএসএমএ’র মধ্যস্থতা মিশনের এক সদস্য সাংবাদিকদের বলেন, এ দুই নেতাকে যে সামরিক ঘাঁটিতে বন্দি রাখা হয়েছে সেখানে মধ্যস্থতাকারী দলের সদস্যদের পৌঁছানোর আগেই তারা পদত্যাগ করেন।
সিজি জানান, গ্রেপ্তার হওয়া প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তী অন্য নেতাদের সোমবার মুক্তি দেয়া হবে। তবে তা অনেকটা দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্ট বাহ নদাউ ও প্রধানমন্ত্রীকে গ্রেফতারের এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করার ‘কঠোর নিন্দা’ এবং দেশটির বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। তবে সেখানে এ ব্যাপারে শান্তিমূলক পদক্ষেপ নিয়ে কোনো আলোচনা হয়নি।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























