ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ২৭ মে ২০২১
আপডেট: ২৩:৪৬, ২৭ মে ২০২১

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবে মমতার সরকার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে গত বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে পশ্চিমবঙ্গ। তবে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সম্প্রতি নির্বাচনে জয়লাভ করা মমতার সরকার। 

বৃহস্পতিবার (২৭ মে) এ বিষয়ে ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তিন ঘণ্টার বদলে এবার দেড় ঘণ্টার পরীক্ষা হবে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

করোনাভাইরাসের আক্রমণে বিধ্বস্ত ভারতে শিক্ষাব্যবস্থা ও পরীক্ষা নিয়ে দুঃশ্চিন্তায় শিক্ষার্থীরা। এমন অবস্থায় শিক্ষার্থীদের অনিশ্চয়তার কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানেই এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বাড়ির কাছে নিজের স্কুলে পরীক্ষার আসন পড়লে যানবাহনে চড়ে যেতে হবে না ছাত্র-ছাত্রীদের।’

এতে সংক্রমণের ঝুঁকি কমবে বলে জানান তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও জানান, এই বছর ১২ লাখের বেশি শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। এই বছর মাধ্যমিকের সাতটি আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। আর ঐচ্ছিক বিষয়গুলোর নম্বর নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সময় কমানোর ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘তিন ঘণ্টার পরীক্ষা হলে যতগুলি প্রশ্নের উত্তর দিতে হতো, দেড় ঘণ্টার পরীক্ষা হওয়ায় উত্তর দিতে হবে তার অর্ধেক।’ উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ের যত কম পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। ভবিষ্যতে এ ব্যাপারে আরও বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানান তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ