আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৪১, ২৮ মে ২০২১
ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও নতুন আরেক ভয়ঙ্কর ছত্রাকের আতঙ্ক
করোনায় বিধ্বস্ত প্রায় পুরো বিশ্ব। অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে বেশিরভাগ দেশের, অনেক সেবা আটকে আছে করোনাভাইরাসে। ইতোমধ্যেই এ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ৩৫ লাখের বেশি মানুষের। এরই মধ্যে ভারতে বাড়তি আতঙ্ক নিয়ে এসেছে ব্ল্যাক ফাঙ্গাস। এবার ছড়িয়ে পড়েছে অ্যাসপারজিলাস নামের নতুন আরেকটি ছত্রাক।
অ্যাসপারজিলাস নামের ওই ছত্রাক থেকে অ্যাসপারজিলোসিস নামের সংক্রমণ হয়। এবার করোনা রোগীদের মধ্যে এই সংক্রমণও ধরা পড়ল। ফলে শুরু হয়েছে নতুন আতঙ্ক।
ব্ল্যাক ফাঙ্গাসের মতো এই ছত্রাকের সংক্রমণও সাধারণভাবে দেখা যাচ্ছে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের মধ্যে। বৃহস্পতিবার (২৭ মে) গুজরাটে এই ধরনের ৮টি সংক্রমণ ধরা পড়ার কথা জানা গেছে।
এই সংক্রমণ কতটা বিপজ্জনক? চিকিৎসকরা জানাচ্ছেন, কালো ছত্রাকের মতো প্রাণঘাতী না হলেও অবহেলা করলে এই সংক্রমণ থেকেও মৃত্যু হতে পারে।
বারোদার এক করোনা বিশেষজ্ঞ ডা. শীতল মিস্ত্রি জানিয়েছেন, যারা কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন কিংবা এখনও চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে নতুন এই ছত্রাকের সংক্রমণ। তবে অ্যাসপারজিলোসিস ব্ল্যাক ফাঙ্গাসের মতে প্রাণঘাতী নয়। কিন্তু এটার থেকেও মৃত্যু হতে পারে।
এমনিতে অ্যাসপারজিলাস ছত্রাক খুব সাধারণ একটি ছত্রাক। কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ছত্রাকই বিপজ্জনক হয়ে উঠতে পারে।
কেন এই ধরনের নানা রকম ছত্রাক সংক্রমণ দেখা যাচ্ছে করোনা রোগীদের মধ্যে? বিশেষজ্ঞরা করোনা চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারকেই দায়ী করছেন। তাদের মতে স্টেরয়েডের অপরিমিত ব্যবহারই বিপদ ডেকে আনছে। বহু চিকিৎসকই করোনা চিকিৎসায় স্টেরয়েডকে ‘ম্যাজিক ওষুধ’ হিসেবে ব্যবহার করলেও বিশেষজ্ঞদের পরামর্শ, এটির প্রয়োগ ঠিকমতো চিন্তাভাবনা করেই করা উচিত। নইলে নিত্য-নতুন ছত্রাকের সংক্রমণ ঠেকানো কঠিন হবে।
সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























