আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:০০, ২৮ মে ২০২১
দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা
রাজস্থান ও মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যের পর এবার ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, এই রাজ্যের হাসপাতালগুলোতে এ রোগে আক্রান্ত হয়ে ৬২০ জনের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাই বৃহস্পতিবার এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার পর্যন্ত দিল্লিতে ৬২০ জনের কালো ছত্রাকের সংক্রমণ ধরা পড়ে। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৭৩ জনে পৌঁছায়।
জারি করা বিধান অনুযায়ী, স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ব্যবস্থাপনা নিয়ে সরকারের অনুমতি ছাড়া কোনো তথ্য প্রচার করতে পারবে না। নিয়ম অমান্য হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৮৮ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে।
ব্ল্যাক ফাঙ্গাস কী?
এটি ফাঙ্গাস বা ছত্রাকসৃষ্ট রোগ। এক ধরনের বিশেষ ছত্রাক পরিবার থেকে মানুষের শরীরে রোগটি বাসা বাঁধে। মিউকোর ছত্রাকসৃষ্ট এ রোগের নাম 'মিউকোর-মাইকোসিস'। এতে আক্রান্ত স্থানে কালো দাগ তৈরি হয়। আক্রান্তদের নাক থেকে শ্লেষ্মা মিশ্রিত কালো শক্ত পদার্থ বের হয়। এ কারণেই একে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক রোগ বলা হয়।
ব্ল্যাক ফাঙ্গাস বায়ুবাহিত রোগ। ছত্রাকের বীজগুটি বা স্পোর বাতাসে ভেসে বেড়ায়। শ্বাসগ্রহণের সময় নাসারন্ধ্র দিয়ে সাইনাস ও ফুসফুসে প্রবেশ করে। এ কারণে এ দুটি স্থান বেশি আক্রান্ত হয়।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























