আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:০১, ২৮ মে ২০২১
ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছয় শতাধিক ইতালিয়ানকে আটক রাখার জন্য ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
হাউস অব কমন্সে বৃহস্পতিবার এক ভাষণে ক্ষমা চান ট্রুডো। একই সাথে ভোগান্তির শিকার পরিবারগুলোর কাছেও ক্ষমা চেয়েছেন। এসব পরিবারের প্রায় ৩১ হাজার সদস্য ‘শত্রু পক্ষীয়’ হিসেবে ঘোষিত হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত।
ট্রুডো বলেন, “হাজার হাজার নিরীহ ইতালিয়ান কানাডীয় পূর্বসূরিদের লজ্জা ও ক্ষত নিয়ে শত্রু পক্ষীয় হিসেবে ঘোষিত হওয়ায় তাদের সন্তান ও নাতি-নাতনিরা অতীতের লজ্জা বহন করছেন। এই সম্প্রদায় আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছেন। এই ঘটনার জন্য আমি দুঃখিত।”
জার্মানির মিত্র হিসেবে ১৯৪০ সালে ইতালি যুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময় ছয় শতাধিক ইতালিয়ানকে কানাডার ক্যাম্পে আটক রাখা হয়।
বর্তমানে কানাডায় ১৬ লাখ ইতালিয়ান আমেরিকান রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























