আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:৫৬, ২৯ মে ২০২১
১১ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব
করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় বিশ্বের ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। রোববার থেকে এসব দেশের ভ্রমণকারীরা বিনাবাধায় সৌদিতে প্রবেশ করতে পারবেন।
শনিবার সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য নিশ্চিত করেছে।
ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ১১টি দেশ থেকে ভ্রমণকারীরা সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সাতদিনের কোয়ারেন্টাইন শুরু হবে। সপ্তমদিনে তাদের বাধ্যতামূলকভাবে পিসিআর টেস্ট করাতে হবে। টেস্টের ফলাফল নেগেটিভ হলেই পরের দিন বাইরে বেরোনোর অনুমতি দেয়া হবে।
এর আগে, গত ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সৌদি আরব। তবে এর পরপরই বিনা অনুমতিতে ভারতসহ ১৩টি দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করে সৌদি কর্তৃপক্ষ। এর জন্য অবশ্য ওইসব দেশে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার কারণ দেখানো হয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে চলা ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর সঙ্গে এক্সিট ও রিএন্ট্রি ভিসাসহ ভিজিট ভিসার মেয়াদ সম্পূর্ণ বিনাখরচে আগামী ২ জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এসপিএ জানিয়েছে, সৌদির ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভিসার মেয়ার বৃদ্ধির প্রক্রিয়াটি জাতীয় তথ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এর জন্য পাসপোর্ট অধিদফতরে (জাওয়াজাত) রিপোর্ট করার প্রয়োজন পড়বে না।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























