আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:৩৩, ২৯ মে ২০২১
ভিয়েতনামে করোনার ‘হাইব্রিড’ ধরন শনাক্ত
ভিয়েতনামে করোনাভাইরাসের যুক্তরাজ্য ও ভারতীয় ধরন দুটির হাইব্রিড বা মিশ্রণ ধরন শনাক্ত হয়েছে। এই ধরনটি ‘খুবই বিপজ্জনক’, যা বাতাসের মাধ্যমে ছড়ায়। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লংবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বছরের অধিকাংশ সময়ই সফলভাবে করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় ভিয়েতনাম। কিন্তু বর্তমানে দেশটিতে এ ভাইরাসের সংক্রমণ বাড়ছে।
স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন শনাক্ত ধরনটির জিন সিকোয়েন্স করে দেখা গেছে এটি যুক্তরাজ্য ও ভারতীয় ধরনের মিশ্রণ। সুস্পষ্টভাবে বলতে গেলে এটি ভারতে প্রথম শনাক্ত ধরনের বিবর্তন, যার উৎপত্তি মূলত যুক্তরাজ্যের ধরন থেকে।
এ বিষয়ে ভিয়েতনামের পক্ষ থেকে দ্রুতই বিশ্বকে জানানো হয়েছে বলে জানান নগুয়েন থানহ লং। ভিয়েতনামে এখন পর্যন্ত করোনা সাতটি ধরন শনাক্ত করা হয়েছিল।
নগুয়েন থানহ লং জানিয়েছেন, করোনার এই ধরনটির কালচার করে দেখা গেছে এটি আগের ধরনগুলোর থেকে বেশি সংক্রামক। এবং এটি খুব দ্রুত নিজের প্রতিরূপ জন্ম দিতে পারে।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার চারটি ধরনকে ‘বৈশ্বিক উদ্বেগের’ ক্যাটাগরিতে রেখেছে। এগুলো হলো- যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং ভারতীয় ধরন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























