ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ২৯ মে ২০২১
আপডেট: ১০:৪৩, ৩০ মে ২০২১

প্রতিবেশি মুসলিম দেশ থেকে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিচ্ছে ভারত

ফাইল ছবি

ফাইল ছবি

প্রতিবেশি মুসলিম দেশগুলো থেকে যাওয়া শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া শুরু করেছে ভারত। তবে এক্ষেত্রে মুসলিমরা পাবেন না এই সুবিধা, শুধুমাত্র অমুসলিমদের নাগরিকত্ব দিচ্ছে ভারত। ২৮ মে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নির্দেশনায় জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে শরণার্থী হিসেবে যাওয়া অমুসলিমরা দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। 

গুজরাট, রাজস্থান, ছত্তীসগঢ়, হরিয়ানা ও পাঞ্জাবের ১৩টি জেলায় বসবাসকারী হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্মের বাসিন্দারা এ আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। 

নির্দেশনায় বলা হয়েছে, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় শিগগিরই এই নির্দেশনা কার্যকর করতে হবে। যদিও এখনও পর্যন্ত ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা সম্ভব হয়নি কেন্দ্রের তরফে।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশটির বিভিন্ন রাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়। এই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যে সব হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টান অর্থাৎ অমুসলিমরা ভারতে গেছে, তাদেরকে দেশটির নাগরিকত্ব দেওয়া হবে। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হলেও নিজ অবস্থানে অনড় থাকে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ