নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩৯, ৩০ মে ২০২১
করোনায় মৃত্যু সাড়ে ৩৫ লাখ ছুঁই ছুঁই
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনো প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। সংক্রমণের তালিকাটাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়িত। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ৩৫ লাখ।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৫৮৬ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৭৬৩ জন।
রবিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৫ লাখ ৪৭ হাজার ৮৭৪ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৬ লাখ ১০ হাজার ৮৩৯ জনে। সুস্থ হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৪৩১ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৯ হাজার ৪২১ জন মারা গেছেন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ১৪২ জনের।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























