নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:০৬, ৩০ মে ২০২১
অতি গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালের এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন। শনিবার খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠানটি হয় বলে বেশ কয়েকটি সংবাদপত্রের খবরে বলা হচ্ছে।
রবিবার (৩০ মে) দুই ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এবং ডেইলি মেইলের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস। বিবিসির খবরে বলা হয়েছে, এ নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
উভয় সংবাদমাধ্যমই তাদের রিপোর্টে জানিয়েছে যে, একেবারে শেষ মুহুর্তে অতিথিদের মধ্য লন্ডনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয়েছিল। এমনকি জনসনের অফিসের সিনিয়র সদস্যরাও বিয়ের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না।
রিপোর্ট বলছে, স্থানীয় সময় বেলা দেড়টার দিকে হঠাৎ করেই ক্যাথলিক ক্যাথেড্রালটি বন্ধ করে দেওয়া হয়। এর ৩০ মিনিট পর একটি লিমোতে করে সেখানে পৌঁছান ৩৩ বছর বয়সী ক্যারি সিমন্স। এ সময় তার পরনে ছিল লম্বা সাদা পোশাক, তবে কোনো ঘোমটা ছিল না।

ওয়ার্কস অ্যান্ড পেনশনস সেক্রেটারি টেরেস কফি টুইটবার্তায় বলেন, 'আজকের বিবাহ উপলক্ষে বরিস জনসন এবং ক্যারি সিমন্ডসকে অভিনন্দন'। নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরলেন ফস্টার টুইটারে তাদের 'বিশাল অভিনন্দন' জানিয়েছেন।
রবিবার দ্য মেইলের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানটিতে ত্রিশজন অতিথিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইংল্যান্ডে করোনাভাইরাস মহামারিকালীন নিয়ম অনুযায়ী কোনো অনুষ্ঠানে অভ্যাগতের সর্বোচ্চ অনুমোদিত সংখ্যাই হচ্ছে ত্রিশ।
খবরে বলা হয়, ক্যাথলিক এই অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতিতে গির্জার অল্প কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। বিয়ে পড়ান ফাদার ড্যানিয়েল হামফ্রেস।
দ্য সান বলছে, ডাউনিং স্ট্রিটের সিনিয়র কর্মকর্তারাও এই বিয়ের ব্যাপারে অবগত ছিলেন না। খবরে আরও বলা হয়, শনিবার ব্রিটিশ সময় বেলা দেড়টার কিছু পরে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রাল থেকে সাধারণ জনগণকে সরে যেতে বলা হয়।
এর আধা ঘণ্টা পর একটি লিমোতে চড়ে সেখানে হাজির হন সাদা পোশাক পরিহিত মন্ডস। শনিবার রাতে দশ নম্বর ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছে বাদকেরা, এমন ছবিও তোলা হয়েছে।
৫৬ বছর বয়স্ক বরিস জনসনের সাথে ৩৩ বছরের মিস সিমন্ডসের প্রেমের খবর গণমাধ্যমে প্রথম আসে ২০১৯ সালে। গত বছরের ফেব্রুয়ারি মাসে তারা বাগদানের খবর প্রকাশ করেন। তাদের সন্তান উইলফ্রেডের জন্ম হয় গত এপ্রিল মাসে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























