আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:০৩, ৩০ মে ২০২১
দিল্লিতে ফের বাড়ল লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণে লাগাম টেনে ধরার জন্য লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে দিল্লি সরকার। তবে এবারের লকডাউনে বেশ কিছুক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। যার মধ্যে কিছু উৎপাদন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে শর্ত মেনে খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।
এনডিটিভির খবরে জানা যায়, সোমবার রাজ্যটিতে লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ৭ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। শনিবার সরকারের পক্ষ থেকে লকডাউন বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
শনিবার দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৫৬ জন, যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন। শনিবার দিল্লিতে মৃত্যু হয়েছে ১২২ জনের। সংক্রমণের হার নেমে এসেছে ১ দশমিক ১৯ শতাংশে। মার্চ মাসে সংক্রমণের হার ছিল ৩৬ শতাংশ।
এ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, অনেকদিন পর একদিনে প্রায় ৯০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আমি আশা করছি, আগামী সপ্তাহে সংক্রমণ আরো কমতে পারে। তখন আরো বেশ কিছুতে ছাড় দেয়া হবে। আমরা চাই অর্থনৈতিক কার্যক্রম আবার আগের মতো শুরু হোক, অর্থনীতিকে চাঙ্গা করতে হবে।
ভারতে করোনা সংক্রমণ কমলেও মৃত্যু অপরিবর্তিত। শনিবার দেশটিতে মারা গেছে তিন হাজার ৬১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৩ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। একদিনে শনাক্ত হয়েছে এক লাখ ৭৪ হাজারের বেশি। এ নিয়ে ভারতে মোট করোনা শনাক্ত দুই কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এ পর্যন্ত দেশটিতে ২১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























