আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:৫৮, ৩০ মে ২০২১
বিতর্কিত টুইট, সমালোচনার শিকার কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রের ‘মেমোরিয়াল ডে’-তে বিতর্কিত টুইট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হবে মেমোরিয়াল ডে। এদিন দেশটির সেনাবাহিনীতে কর্মরত যেসব নারী-পুরুষ মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি সম্মান জানানো হবে। দিনটিতে সরকারি ছুটি পালন করা হয়। থাকে আরও নানা আয়োজন।
দিনটি উপলক্ষে কমলা হ্যারিস ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘লং উইকেন্ড উপভোগ করুন।’ আর এমন পোস্ট দেয়ার সাথে সাথে সমালোচনায় পড়েছেন কমলা।
কমলার পোস্ট দেখে টনি লিডারার নামে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন- ‘ভুলে যাবেন না, আমাদেরও একটা ছুটির দিন আছে। এটি মেমোরিয়াল ডের ছুটি। উপভোগের নয়।
আরেকজন লিখেছেন- যেদিন আমাদের প্রয়াত ভাইবোনদের শ্রদ্ধা জানানোর দিন, সেদিন আমরা উপভোগ করতে পারি না।’
অনেকেই কমলার পরিচয় নিয়েও খোটা দিচ্ছেন। বলছেন, অভিবাসীর সন্তান বলেই মার্কিনিদের অনুভূতিকে তিনি খাটো করে দেখছেন।
উল্লেখ্য, কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালান ভারতের চেন্নাইয়ের মেয়ে। যুক্তরাষ্ট্রে একটি ডক্টরেট প্রোগ্রামে গিয়ে সেখানকার অভিবাসী হয়ে যান।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























