ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৪, ৩০ মে ২০২১
আপডেট: ১১:০৩, ৩১ মে ২০২১

মালয়েশিয়ায় বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণরোধে ১ জুন মঙ্গলবার থেকে দুই সপ্তাহের কড়া লকডাউনে যাচ্ছে মালয়েশিয়া। এ সময় প্রয়োজনীয় অর্থনৈতিক ও পরিষেবা খাত বাদে কোনো সেক্টরকে কাজ করার অনুমতি দেয়া হবে না।

পাশাপাশি করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া।

মালয়েশিয়া নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু, কলম্বিয়া, সাউথ আফ্রিকা, মেক্সিকো, নেপাল, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, যুক্তরাজ্য, বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, তুর্কি, ইতালি, জার্মানি, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা।

এ ছাড়া লকডাউনের মধ্যেই দেশটিতে বসবাসরত অবৈধ বিদেশী অভিবাসীদের আটকে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, জেআইএম জাতীয় নিবন্ধকরণ বিভাগ (এনআরডি) এবং পুলিশের সাথে এই কার্যক্রম পরিচালনা করবে। অভিযানে গ্রেফতারকৃতদের জন্য অতিরিক্ত আটক কেন্দ্র বরাদ্দ রাখতে ডিটেনশন সেন্টার প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছেন, আইনজীবী ফর লিবার্টির (এলএফএল) সমন্বয়কারী জায়েদ মালেক।
জায়েদ মালেক এক বিবৃতিতে বলেছেন, অনিবন্ধিত অভিবাসীদের টার্গেট করার অজুহাত হিসেবে লকডাউন ব্যবহারের "আন্ডারহ্যান্ডড কৌশল" বিদ্যমান স্বাস্থ্য সংকটকে আরও খারাপ করবে।

অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে গণঅভিযান পরিচালনার পরিকল্পনার পুনর্বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন জায়েদ মালেক।

উল্লেখ্য, চলমান মহামারি রোধে বিভিন্ন এসওপি এবং চলাচল নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) পর্যায়ক্রমে এক বছরের বেশি সময় হয়ে গেলেও কমছে না মৃত্যু ও সংক্রমণের সংখ্যা।

রোববার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯৯ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৫৩৩ জন। করোনায় প্রাণহানি ঘটেছে ৭৯ জনের। এ পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৭৮৭ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ