ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ৩১ মে ২০২১
আপডেট: ১১:৫৫, ৩১ মে ২০২১

করোনায় মৃত্যু সাড়ে ৩৫ লাখ ছাড়াল

মহামারি করোনাভাইরাসের তাণ্ডব চলছে গোটা বিশ্বে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। সংক্রমণের তালিকাটাও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা সাড়ে ৩৫ লাখ ছাড়াল।

 

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৮১১ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী আজ সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৫ লাখ ৫৬ হাজার ৭২৪ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ ৩২ হাজার ৬৬১ জনে। সুস্থ হয়েছেন ১৫ কোটি ৩১ লাখ ২৯ হাজার ৪৬৪ জন।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৮ জন। মারা গেছেন ৬ লাখ ৯ হাজার ৫৪৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৮৮৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ১২৭ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ৫২৯ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ১২০ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৭৪৪ জন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ