আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৪৭, ৩১ মে ২০২১
‘করোনায় মৃত্যু ৫০ শতাংশ বাড়িয়ে দেয় ধূমপান’
করোনায় মৃত্যু ৫০ শতাংশ বাড়িয়ে দেয় অতিরিক্ত ধূমপান। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সম্প্রতি একটি টুইটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে ধূমপায়ীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বেশি রয়েছে। কারণ, ধূমপায়ীদের মধ্যে করোনা থেকে মারাত্মক কোনো রোগের সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকি ৫০% বেশি থাকে।
তিনি আরো বলেন, কাজেই ধূমপায়ীরা এই করোনভাইরাসের কারণে মৃত্যুর ঝুঁকি হ্রাস করার পাশাপাশি ক্যান্সার, হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতা কমাতে তামাক জাতীয় দ্রব্য সেবন পরিত্যাগ করা উচিত।
শুধু তাই নয়, তামাক মুক্ত পৃথিবী গড়ে তোলার চেষ্টাকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে তামাকজাত পণ্য নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন এবং আমেরিকার বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রশংসা করেছেন তিনি।
এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ভারতের বাজারে ই-সিগারেট এবং তামাক জাতীয় দ্রব্য বিক্রি বন্ধের জন্য ২০১৯ সালে একটি বিশেষ আইনে ব্যবস্থা নিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ড. হর্ষবর্ধন। যা জনগণের তামাক সেবন রোধে বিশেষ ভূমিকা পালন করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে যে, বিশ্বব্যাপী প্রায় ৩৯ শতাংশ পুরুষ এবং ৯ শতাংশ মহিলা তামাক সেবন করেন এবং বর্তমানে ধূমপানের সবচেয়ে বেশি হার ইউরোপে। সেখানে ২৬ শতাংশ মানুষই ধূমপান করেন। এই বিষয়ে সেখানকার সরকার যদি এখনই কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ২০২৫ সালে পুরো ইউরোপ মহাদেশে মাত্র ২ শতাংশ ধূমপায়ীদের সংখ্যা হ্রাস পাবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























