আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:৩২, ৩১ মে ২০২১
তিনটি সন্তান নিতে পারবেন চীনা দম্পতিরা
আদমশুমারিতে জনসংখ্যা হ্রাসের আশঙ্কাজনক পরিসংখ্যান দেখে দুই সন্তান নীতি থেকে বেরিয়ে এসেছে চীন সরকার। এখন থেকে দেশটির যেকোনো দম্পতি তিনটি সন্তান নিতে পারবেন। সোমবার এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া।
শিনহুয়া লিখেছে, ‘এটি একটি সহায়ক পদক্ষেপ। আমাদের দেশের জনসংখ্যার কাঠামো উন্নত করতে, প্রবীণ জনগণের বিষয়টির সঙ্গে খাপ খাওয়ানো ও দেশের মানবসম্পদকে সুবিধাজনক অবস্থায় রাখার মতো কৌশল বাস্তবায়নের পক্ষে এই নীতি সহায়ক হবে।’
২০১৬ সালে বহু যুগের পুরনো এক সন্তান নীতি থেকে সরে এসে চীন দুই সন্তান নীতির ঘোষণা দিয়েছিল। কিন্তু এতে করেও জনসংখ্যা হ্রাস ঠেকাতে না পারায় দেশটির সরকার তিন সন্তান নীতির পথে হাঁটতে শুরু করলো।
মে মাসে সরকারি হিসাব মতে, ১৯৬০ সালের পর থেকে দেশটিতে জনসংখ্যা উৎপাদন সর্বোচ্চ হারে হ্রাস পেয়েছে।
চীনের সবশেষ আদমশুমারির তথ্যমতে, গত বছর চীনে এক কোটি ২০ লাখ শিশু জন্ম নিয়েছে। ২০১৬ সালে এ সংখ্যা ছিল এক কোটি ৮০ লাখ। ১৯৬০- এর দশকের পর এই প্রথম এত কম সংখ্যক শিশু জন্ম নিয়েছে চীনে।
এদিকে চীনের নতুন প্রজন্মের মাঝে সন্তান নেয়ার আগ্রহ কমেছে। বিশেষ করে কর্মজীবী দম্পতিদের মাঝে। তাদের দাবি তারা সবচেয়ে ভালো মা-বাবা হতে পারছেন না। সন্তানের ভবিষ্যত ও পালন ব্যয় নিয়ে দুশ্চিন্তায় ভোগেন চীনের এখনকার মা-বাবারা।
চীনের কমার্স ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হাও ঝোউ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যদি জন্মনীতি শিথিল করার বিষয়টি কার্যকর হয় তবে বর্তমানের দুটি শিশু নীতিও কার্যকর হওয়া উচিত ছিল। কিন্তু কে তিন সন্তান নিতে চাইবে? তরুণ দম্পতিদের সর্বোচ্চ দুই বাচ্চা থাকতে পারে। মূল সমস্যাটি হচ্ছে, জীবনযাত্রার ব্যয় খুব বেশি এবং জীবনের ওপর নানা ধরনের চাপগুলোও খুব বড়।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























