আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৫১, ১ জুন ২০২১
করোনার ভারতীয় ধরনের নতুন নামকরণ
ফাইল ছবি
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ভারত থেকে ছড়িয়েছে করোনার একটি বিশেষ ধরন। এত দিন এটি করোনার ভারতীয় ধরন নামে পরিচিত ছিল। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই ধরনের নতুন নামকরণ করেছে। এখন থেকে এটাকে ‘ডেলটা ভ্যারিয়েন্ট’ বলা হবে।
সোমবার (৩১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
করোনার ভারতীয় ধরনের নতুন নামকরণের বিষয়ে ডব্লিউএইচওর কোভিড–১৯–বিষয়ক কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কেরখোভ বলেছেন, করোনার শনাক্ত হওয়া ধরনের নাম নিয়ে কোনো দেশকে কলঙ্কিত করা উচিত নয়। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ধরনটির নাম এখন থেকে হবে ‘ডেলটা’। তবে এর ফলে ধরনটির বৈজ্ঞানিক নামে (বি.১.৬১৭) কোনো পরিবর্তন আসবে না। বিজ্ঞানবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণায় এটির বৈজ্ঞানিক নামটি ব্যবহৃত হবে।
গত বছরের অক্টোবরে ভারতে প্রথম করোনার এই ধরন শনাক্ত হয়। করোনার এ ধরন অতি সংক্রামক। দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত এ ধরনের কারণে ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি।
ভারতের সীমানা ছাড়িয়ে এশিয়া, ইউরোপসহ বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক এই ধরন। ভারতসহ বিশ্বজুড়ে দ্রুত সংক্রমণ বিস্তারের জেরে মে মাসের শুরুর দিকে করোনার ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে বর্ণনা করে ডব্লিউএইচও। এ ছাড়া যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে ছড়ানো করোনার ধরনকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























