আন্তর্জাতিক ডেস্ক
যৌন নিপীড়নের মামলায় বাংলাদেশি গ্রেপ্তার করেছে এফবিআই
ছবি: সংগৃহীত
যৌন নিপীড়নের বৈশ্বিক চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিন নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর গত বুধবার জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে আলাস্কার একটি আদালতে হাজির করার কথা রয়েছে।
আদালতের নথির বরাতে জানানো হয়েছে, ২০২২ সালের জুলাই মাসে ২৮ বছর বয়সী জোবাইদুল আমিনের বিরুদ্ধে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ গঠন করে। অভিযোগে বলা হয়, তিনি আলাস্কাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং বিদেশে থাকা কয়েকশ অপ্রাপ্তবয়স্ককে যৌন নিপীড়নের সঙ্গে জড়িত ছিলেন।
তদন্তে জানা গেছে, অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করে তাদের চাপ দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করাতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতেন তিনি। এর মধ্যে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ছিল অন্যতম।
যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের আগে জোবাইদুল আমিন মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করতেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও তৈরি করার সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি অভিযোগ আনা হয়।
তাকে গ্রেপ্তারের জন্য মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এফবিআই এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌথভাবে কাজ করছিল। গ্রেপ্তারের পর গত বুধবার তাকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডির উদ্ধৃতি দিয়ে বলা হয়, “বিশ্বজুড়ে শত শত অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীর ওপর নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশে লুকিয়ে থাকা অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসনের জোরদার প্রচেষ্টার এটি আরেকটি সফল উদাহরণ।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুল আমিনের ২০ বছর থেকে সর্বোচ্চ আজীবন কারাদণ্ড হতে পারে।
ইএন/এসএইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























