স্পোর্টস ডেস্ক
পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে নারী কর্মীকে হেনস্তার অভিযোগ
ছবি: সংগৃহীত
মাঠের পারফরম্যান্সের চেয়ে নানা বিতর্কিত ঘটনার কারণেই যেন বারবার আলোচনায় উঠে আসে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে এমনিতেই চলছে তীব্র সমালোচনা। এরই মধ্যে সামনে এসেছে নতুন এক অস্বস্তিকর অভিযোগ।
শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচের আগে টিম হোটেলে এক নারী পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫ রানে হারালেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে। সংবাদমাধ্যম ‘টেলিকম এশিয়া স্পোর্টস’-এর এক প্রতিবেদনে বলা হয়, ম্যাচের আগের দিন ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রতিবেদন অনুযায়ী, হোটেলের এক নারী পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে ওই পাকিস্তানি ক্রিকেটার অসংলগ্ন আচরণ করলে তিনি চিৎকার করে সাহায্য চান। পরে হোটেলের অন্য কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে জানানো হয়।
ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নেয় গোল্ডেন ক্রাউন হোটেল কর্তৃপক্ষ এবং ওই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হয়। পরিস্থিতি সামাল দিতে দলের ম্যানেজার নাভিদ চিমা হোটেল কর্তৃপক্ষের কাছে ওই খেলোয়াড়ের পক্ষ থেকে ক্ষমা চান। একই সঙ্গে অসদাচরণের অভিযোগে সংশ্লিষ্ট ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে জরিমানাও করা হয়।
তবে ঘটনাটি এখানেই থেমে থাকেনি। অভিযুক্ত ক্রিকেটারের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিদেশ সফরে গিয়ে পাকিস্তান দলের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়। গত বছর ইংল্যান্ড সফরে পাকিস্তান শাহিনস দলের তরুণ ব্যাটার হায়দার আলী নারীঘটিত এক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। যদিও পরে প্রমাণের অভাবে তিনি মুক্তি পান। এছাড়া কয়েক বছর আগে মালয়েশিয়া সফরে দলের ম্যাসাজার মালাং আলীর বিরুদ্ধেও এক নারী স্টাফের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে এবং তাকে জরিমানা গুণতে হয়।
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
























