স্পোর্টস ডেস্ক
ভিয়েতনামে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী
ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরই মধ্যে ভিয়েতনামের হ্যানয়ে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আরও দুই দিন আগেই দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা ছিল। তবে নিজ ক্লাব লেস্টার সিটি থেকে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় তার আগমন বিলম্বিত হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
হামজার অন্তর্ভুক্তিতে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা-এর স্কোয়াড এখন পূর্ণতা পেয়েছে। মঙ্গলবারও ভিয়েতনামে দলের নিয়মিত অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। পূর্ণাঙ্গ দল হাতে পাওয়ায় প্রস্তুতি কার্যক্রম এখন আরও জোরদার করেছেন এই স্প্যানিশ কোচ।
এশিয়ান কাপ বাছাইপর্বের মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ভালো সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়া-র নেতৃত্বাধীন দল।
এই ম্যাচ শেষে আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ইএন/এসএ
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
























