স্পোটস ডেস্ক
২০২২ টি-২০ বিশ্বকাপের ভেন্যু তালিকা চূড়ান্ত
টি-২০ বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। রোববার পর্দা নেমেছে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের। ফাইনালের ঠিক ৩৩৫ দিন পর এবার অস্ট্রেলিয়ার মাঠে গড়াবে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ।
আগামী বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের অষ্টম আসর। মঙ্গলবার আসন্ন বিশ্বকাপের ভেন্যু তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওমান ও আরব আমিরাতের চার ভেন্যুতে এবারের বিশ্বকাপের ৪৫ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা হবে সাতটি মাঠে।
আগামী বিশ্বকাপের সাতটি ভেন্যু তথা শহর হলো এডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি। সদ্য সমাপ্ত আসরের মতো ২০২২ সালেও আগে আট দল নিয়ে হবে প্রথম রাউন্ডের খেলা। পরে সেখান থেকে ওঠা চার দল ও র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে হবে সুপার টুয়েলভের খেলা।
সংশ্লিষ্ট খবর : রেকর্ড গড়ে টি-টোয়েন্টির নতুন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে ওঠার ১২ দল সরাসরিই খেলবে আগামী বিশ্বকাপে। এর মধ্যে র্যাংকিংয়ের সেরা আট দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি সুপার টুয়েলভে খেলবে।
অন্যদিকে প্রথম রাউন্ডে খেলবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও স্কটল্যান্ড। বাছাইপর্ব থেকে আসা আরো চারটি দল প্রথম রাউন্ডের খেলায় যোগ দেবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ওমান ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা।
২০২২ টি-২০ বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে ৯ ও ১০ নভেম্বর। প্রথমটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, পরেরটি এডিলেড ওভালে। চলতি বছর ১৪ নভেম্বর ফাইনাল হলেও আগামী আসরের ফাইনাল হবে ১৩ নভেম্বর। ভেন্যু ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
























