সিলেটে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ
বন্যা পরিস্থিতির উন্নতির পর সিলেট ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ডায়রিয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চর্মরোগসহ নানা পানিবাহিত রোগীর সংখ্যা। সিভিল সার্জন সিলেট অফিস সূত্র জানায়, সিলেটে ১৭ মে থেকে ২৬ মে পর্যন্ত সিলেটে ৪০০ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। এছাড়া চর্মরোগ ও শ্বাসতন্ত্র জনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০ জন। দিন দিন পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
১২:২৫ ২৮ মে, ২০২২
এমসি কলেজের ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সকালে সৌরভ দাস রাহুলের কক্ষের দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পাশের রুমে থাকা ঝুমা তালুকদার তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল দিয়ে পুলিশ কে বিষয়টি জানান। ঝুমা তালুকদার বলেন, সে ভালো ছেলে ছিলো। আমরা রাতে তাকে মোবাইল টিপতে দেখে তাড়াতাড়ি ঘুমানোর কথা বলে ঘুমিয়ে যাই।
২০:০২ ২৭ মে, ২০২২
বিয়ানীবাজার পৌর নির্বাচন: প্রতিক বরাদ্দ, প্রচারণা শুরু
বিয়ানীবাজার পৌর নির্বাচনে ১০ মেয়র প্রার্থীসহ ৬৮ প্রার্থীর প্রতিক বরাদ্দ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন। নির্বাচন কমিশন ঘোষিত শুক্রবার সকাল থেকেই প্রতিদ্ব›িদ্ধ মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
১৯:৫২ ২৭ মে, ২০২২
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি,বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা
সিভিল সার্জন সিলেট অফিস সূত্রে জানা গেছে, সিলেটে ১৭ মে থেকে বন্যাজনিত রোগের হিসাব শুরু হয়। ১৭ মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট জেলায় ৪০০ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। এছাড়া চর্মরোগ ও শ^াসনতন্ত্র জনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০ জন। দিন দিন পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
১৬:৪৯ ২৭ মে, ২০২২
সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা প্রদর্শনী শুরু
সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সিলেটে বুধবার থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ২০তম চারুকলা প্রদর্শনী। বিকাল সাড়ে ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। প্রদর্শনীটি চারুশিল্পী ও প্রশিক্ষক প্রয়াত অরবিন্দ দাস গুপ্তকে উৎসর্গ করা হয়।
২০:৩৯ ২৫ মে, ২০২২
সিলেট নজরুল পরিষদের জাতীয় কবির জন্মবার্ষিকী পালন
সিলেট নজরুল পরিষদের আয়োজনে বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে জাতীয় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
১৯:০২ ২৫ মে, ২০২২
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ৪ লক্ষ টাকা জরিমানা
জাফলংকে ইসিএ এলাকা ঘোষণার পরও অবৈধভাবে বালু পাথর উত্তোলন থামছে না। টাস্কফোর্সের কিংবা মোবাইল কোর্টের অভিযান কিছুদিন পর পর হলেও অবৈধভাবে বালু উত্তোলন থামেনি।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সহকারী কমিশনার ভূমি গোয়াইনঘাট মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৬টি যন্ত্রচালিত নৌকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে পুলিশ বিজিবি ফোর্স উপস্থিত ছিল।
২০:৫৮ ২৪ মে, ২০২২
সিলেটের বন্যা পরিস্থিতি: পানি কমলেও বেড়েছে জনসাধারণের দুর্ভোগ
আরো একধাপ উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির । এখন বিপদসীমার নিচে অবস্থান করছে প্রায় সবকটি নদীর পানি । সুরমা, কুশিয়ারা, ধলাই, পিয়াইন নদ-নদীর পানি আগের থেকে অনেকটাই কমে গেছে। তবে পানি কমলেও বেড়েই চলছে জনসাধারণের দুর্ভোগ । পানি কমার সাথে সাথে বানভাসি এলাকার বাসিন্দারা পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন।
২০:৩৪ ২৪ মে, ২০২২
সাংবাদিক মঞ্জুর ওপর হামলায় সিলেট প্রেসক্লাবের নিন্দা
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মো. মঈন উদ্দিন মনজু’র ওপর হামলার ঘটনায় সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
১৮:৪৮ ২৪ মে, ২০২২
সিলেটে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: সাংবাদিক আহত
সিলেট নগরীতে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক মঈন উদ্দিন মনজু গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে নগরীর চৌহাট্টা সংলগ্ন আলিয়া মাদরাসা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মনজুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
১৭:১২ ২৪ মে, ২০২২
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে সিলেটে
সিলেট ঘুরে গেলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। সোমবার বেলা ১টায় হেলিকপ্টারযোগে এসে তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট গ্রাউন্ডস-২ ঘুরে দেখেন। এসময় চায়ের সবুজ সাম্রাজ্যে গড়ে উঠা মাঠের সৌন্দর্য দেখে তিনি তাঁর মুগ্ধতার কথা জানান।
১৭:০৭ ২৪ মে, ২০২২
সিলেটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভ‚মি সেবা গ্রহণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ১৯ থেকে ২৩ মে উদযাপিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ২০২২। রোববার সিলেটে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে সেবাবুথসমূহ পরিদর্শন করেন।
২০:৪৫ ২২ মে, ২০২২
দুর্ভোগ কাটছে না পানিবন্দি সিলেটবাসীর
কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদীগুলো এখন পানিতে টুইটম্বুর। সুরমা-কুশিয়ারায় পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে। সদর উপজেলার পাশাপাশি সীমান্তবর্তী গোয়াইঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। এসব এলাকায় পানিবন্দি রয়েছে কয়েক লক্ষাধিক মানুষ।
২০:২০ ১৮ মে, ২০২২
সিলেটে বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিয়ে গেছে
টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে একটি বিদ্যুতের সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় জৈন্তাপুর,কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার দক্ষিন সুরমাসহ সিলেট নগরীর কয়েকটি এলাকার বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিতে গেছে।ফলে সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার (১৭ মে) আনুমানিক দুপুর ২টার দিকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে।
১৭:৫০ ১৮ মে, ২০২২
সিলেটে ভারী বৃষ্টিপাতের আশংকা, বাড়বে ভোগান্তি
টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে এবার বন্যার পানিতে তলিয়েছে সিলেট নগরী। নগরীর বাসা-বাড়ি থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। বুধবার (১৮ মে) সকাল থেকে নগরীর আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে সংলগ্ন রাস্তাঘাটও তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন নগরবাসী।
১৭:২৫ ১৮ মে, ২০২২
সিলেট নগরীর বাসাবাড়িতেও বন্যার ঢেউ
টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে এবার বন্যার পানিতে তলিয়েছে সিলেট নগরী। নগরীর বাসা-বাড়ি থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরীবাসী।
২২:০৯ ১৭ মে, ২০২২
সিলেটে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২
সিলেট নগরীর জেলরোড এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯:৪১ ১৭ মে, ২০২২
সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও থেকে কালারুকা আসার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মে) ৬টার দিকে নিখোঁজ হওয়া আছকন্দর আলীর লাশ উদ্ধার করা হয়। বিকেল তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আছকন্দর উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।
২১:০০ ১৬ মে, ২০২২
নদ-নদীর পানিতে তলিয়ে গেছে সিলেটের নিম্নাঞ্চল, বিপন্ন জনজীবন
সিলেটের নদীগুলোতে ব্যাপক হারে নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিতে। এছাড়াও সিলেট নগরের বিভিন্ন এলাকায় হাঁটুপানি হয়ে জনজীবন বিপন্ন হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার মানুষ।
১৮:৫৪ ১৬ মে, ২০২২
সিলেট বিভাগে ৫ দিনে জব্দ হয়েছে ২৩ হাজার লিটার সয়াবিন তেল
সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় সয়াবিন তেল নিয়ে চলছে তেলেসমাতি। বাজারে তেলের সংকট। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সয়াবিন তেল মজুত করে অতিরিক্ত মুনাফা লুটতে ব্যস্ত। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তেল উদ্ধার ও জরিমানা করেছে। সঙ্গে কিছু ব্যবসা প্রতিষ্ঠান সিলগালাও করে দিয়েছে।
১৭:১৯ ১৩ মে, ২০২২
জাফলংয়ে প্রবেশ ফি বন্ধ রাখতে প্রবাসকল্যাণ মন্ত্রীর অনুরোধ
সিলেটের গোয়ানঘাট এলাকার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন ওই এলাকার সাংসদ এবং প্রবাসীকল্যান ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
১৬:৫১ ১০ মে, ২০২২
জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে
সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারী পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার (৬ মে) বিকালে সিলেট জজ কোর্টের পরিদর্শক নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮:৫৬ ০৬ মে, ২০২২
জাফলংয়ে পর্যটক শিশু-নারীদের ওপর হামলা করে পেটালো স্বেচ্ছাসেবকরা
সিলেটের গোয়াইনঘাটের পর্যটন এলাকা জাফলং। ঈদের ছুটি শুরু হতেই সেখানে বেড়ে গিয়েছিলো পর্যটকদের আনাগোনা। ঈদের দ্বিতীয় দিন সেখানে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসনের নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
১৭:৩৭ ০৫ মে, ২০২২
সিলেটে ফুলেল শ্রদ্ধায় সিক্ত মুহিত, গার্ড অব অনার প্রদান
সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক আবুল মাল আবদুল মুহিতকে সিলেটে ফুলেল শ্রদ্ধায় শেষবিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
১৩:৪১ ০১ মে, ২০২২
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- জাফলংয়ে ভূয়া নারী চিকিৎসক আটক, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় দেশের হয়ে পদক অর্জনকারী সিলেটের সিফাত
- গোয়াইনঘাটে রঙিন ফুলকপি চাষ করে ঘুরে দাঁড়ালেন হতাশ যুবক
- সার্ভার জটিলতায় সিলেট পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ
- সংরক্ষিত আসনে ভোট: সিলেটে নৌকার মনোনয়ন কিনলেন ৬০ নারী
- সিলেটে ভাষা সংস্কৃতি রক্ষার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান
- সিলেটে বুথ থেকে টাকা চুরি: ১৮ লাখ টাকা উদ্ধার, আটক ৩
- ১৯ আসনের ৯টিতে নবাগত
দ্বাদশ নির্বাচনে সিলেট বিভাগে নতুনদের সাথে বর্তমানরদের চমক - বিএনপির অবরোধ: সিলেটে বিক্ষিপ্ত পিকেটিং, বন্ধ দূরপাল্লার বাস









































