মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত
আজ ৫ জুন,বিশ্ব পরিবেশ দিবস।নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও দিবসটি পালন করা হয়।দিবসটির এবারের প্রতিপাদ্য“একটাই পৃথিবী,প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”।দিবসটি উপলক্ষেজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আজ (৫ জুন) রবিবার বর্ণাঢ্যর্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫:১০ ০৫ জুন, ২০২২
কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
২৩:৩৯ ০৪ জুন, ২০২২
মৌলভীবাজার আ.লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আজমল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড.রাধাপদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক অজয় সেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক এড.নিকিল রঞ্জন দাস জেলা যুবলীগ সভাপতি নাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।
২৩:৩০ ০৪ জুন, ২০২২
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটানোর যে পায়ঁতারা করে আসছে তা তাদের হুমকিতে প্রকাশ পেয়েছে। তাদের কোনো দেশ বিরোধী চক্রান্ত সফল করতে দেয়া হবে না বলে উল্লেখ করেন। তারা আরো বলেন, রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এসময় দেশ বিরুধী সবধরণের চক্রান্ত রুখে দিতে প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
২২:৪৩ ০৪ জুন, ২০২২
প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধুর সম্মানে আজ চা দিবস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে ৪ জুন প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডে যোগ দেন। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।চা বোর্ডের চেয়ারম্যান থাকাকালে এবং স্বাধীনতার পর বাংলাদেশে চা–শিল্পে বঙ্গবন্ধুর অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ৪ জুন চা দিবস পালনের গত বছর সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।
১৫:৫৬ ০৪ জুন, ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা দিবস পালিত
নানা আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে দ্বিতীয় জাতীয় চা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন চা বোর্ডের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ফলে ২০২১ সাল থেকে এই দিনটি চা দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে।
১৫:৩২ ০৪ জুন, ২০২২
শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের চা শ্রমিকদের দাবী আদায়ে সংগঠনটি কাজ করে চলেছে। চা শ্রমিক ইউনিয়ন শক্তিশালী থাকায় শ্রমিকরা সংগঠিত হয়ে তাদের অধিকার আদায়ে মালিকপক্ষের কাছে দাবী জানাতে পারছে।
২১:৩৪ ০৩ জুন, ২০২২
রানী এলিজাবেথ সিংহাসনে আরোহনের টানা ৭০ বছর পূর্তিতে শ্রীমঙ্গলে ‘কুইন্স প্লাটিনাম জু্বিল’ পালিত
ব্রিটেনের সিংহাসনে অনেক রানি এসেছেন। তবে সবচেয়ে বেশি সময় ধরে আছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনের অধিকার পাওয়ার পর ৭০ বছর পার করতে চলেছেন তিনি। আগামী রবিবারই এই অনন্য নজির গড়বেন তিনি। রানী এলিজাবেথের ৯৬তম জন্মদিন উপলক্ষে এ বছরের এই দিনটি ব্রিটিশের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্রিটেনের রানী এলিজাবেথ তার শাসনের ৭০ বছর পূর্তি উপলক্ষে ‘কুইন্স প্লাটিনাম জুবিলি’ পালিত হয়েছে।
১৮:৫৭ ০৩ জুন, ২০২২
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন মৌলভীবাজারের সাবেক তিন পুলিশ সুপার
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।
১৬:৪০ ০৩ জুন, ২০২২
মৌলভীবাজার সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কুলাউড়ার কিশোর ফুটবলাররা
ছেলে এবং মেয়েদের খেলায় দুটি টুর্নামেন্টেই মৌলভীবাজার সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলার কিশোর ফুটবলাররা। তবে ফাইনাল খেলার মূল পর্বে কেউই কাউকে হারাতে পারেনি। টাইব্রেকারে খেলার জয়-পরাজয় চুড়ান্ত হয়।
১৬:০২ ০৩ জুন, ২০২২
কমলগঞ্জে ১৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ মাদক দুই কারবারিকে আটক করা হয়েছে।
১৪:৫৫ ০৩ জুন, ২০২২
রেডক্রিসেন্ট সোসাইটি’র টিওটি প্রশিক্ষণে প্রথম মৌলভীবাজারের ফাহমিদা
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো পাঁচ দিনব্যাপী ‘Training of Trainers’(TOT) বিষয়ক প্রশিক্ষণ। এতে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের ফাহমিদা শহীদ সুইটি।
২৩:২৪ ০২ জুন, ২০২২
মৌলভীবাজারে আত্মপ্রত্যয়ী ও প্রশিক্ষিত যুবকদের সমাবেশ অনুষ্ঠিত
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত যুব সংগঠনের প্রতিনিধি এবং আত্মকর্মী যুবকেরা তাদের সফলতার গল্পগুলো তুলে ধরেন। প্রশিক্ষিত যুবকর্মী সুশিপ্তা দাশ তার বক্তব্যে আত্মপ্রত্যয়ী হওয়ার গল্প সকলের সাথে শেয়ার করেন। পুরস্কারপ্রাপ্ত যুব উদ্যোক্তা টি এম আলমগীর যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে তার সফলতা ও সামনে এগোনোর স্বপ্নগুলো শোনান।
২৩:০৮ ০২ জুন, ২০২২
কমলগঞ্জে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত
শিশুদেরকে মন মননে গণতান্ত্রিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে বৃহস্পতিবার শিশু শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণে এই নির্বাচন হয়।
সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ‘কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে একযোগে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
১৯:১৬ ০২ জুন, ২০২২
কমলগঞ্জে সাপের কামড়ে মহিলার মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে সাপের কামড়ে লিলাই বিবি (৪৬) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত লিলাই বিবি মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী। সাপের কামড়ে লিলাই বিবির মৃত্যুর ঘটনায় ডাক্তারের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা।
১৯:১২ ০২ জুন, ২০২২
বড়লেখায় বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা
৪০ তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগ সুপারিশপ্রাপ্ত বড়লেখার সুমাইয়া ফেরদৌস (ট্যাক্স) ও শারমিন বেগমকে (প্রশাসন) সংবর্ধনা দিয়েছে বড়লেখা অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ।
অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সভাপতি সাবেক পিডিবি নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলামের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আব্দুস সাত্তারের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন।
১৮:৪৫ ০২ জুন, ২০২২
জাতীয় শিক্ষা সপ্তাহ: বিভাগীয় পর্যায়ে মৌলভীবাজারে শ্রেষ্ঠ যারা
অনুষ্ঠিত হয়ে গেলো ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২’। এতে সিলেট বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরি ও ইভেন্টে অংশ নিয়ে মৌলভীবাজার জেলা থেকে অনেকেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
১৪:৫২ ০২ জুন, ২০২২
একাধিক মাদক মামলার আসামী নিজাম সিলেটে গ্রেফতার
এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনিচার্জ এসআই ইফতেখার ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বর্তমানে আসামীকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২৩:০০ ০১ জুন, ২০২২
জুড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
মৌলভীবাজারের জুড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
২১:১১ ০১ জুন, ২০২২
মৌলভীবাজারে অংশীজনদের সাথে পলিসি ফোরামের সভা
মৌলভীবাজারে কমিনিউটি ক্লিনিক বাস্তবতা, সমস্যা, সম্ভাবনা ও সেবার মান নিশ্চিতকরণে অংশীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপি জেলা পলিসি ফোরাম এর আয়োজনে এবং পিফরডি প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অংশীজন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২০:০৭ ০১ জুন, ২০২২
মৌলভীবাজারে দুগ্ধ দিবস পালন
মৌলভীবাজারে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। বুধবার (১ জুন) জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।
১৯:৪১ ০১ জুন, ২০২২
মৌলভীবাজার জেলা পরিষদে ব্যাংকিং সেবা উদ্বোধন
মৌলভীবাজার জেলা পরিষদে ব্যাংকিং সেবা কার্যক্রম চালু হয়েছে। ইউসিবিএল-এর বুথ উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম চালু হয়। জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বুধবার (১ জুন) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সাথে জেলা পরিষদের সীমানা প্রাচীরের সৌন্দর্য্যবর্ধন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
১৯:২৪ ০১ জুন, ২০২২
জুড়ী সীমান্তে মানসিক ভারসাম্যহীন মহিলাকে হস্তান্তর করেছে বিএসএফ
বাংলাদেশের মানসিক ভারসাম্যহীন এক মহিলা আনমনে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। পরে মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে ওই মহিলাকে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা যায়, উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকার মংরু মুন্ডার মেয়ে পূর্ণিমা মুন্ডা (২৬) প্রায় দুই বছর থেকে মানসিক রোগে ভোগছিল। গত ২৪ মে থেকে পূর্ণিমা নিখোঁজ ছিল। এ বিষয়ে ২৮ মে জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করে তার পরিবার।
১৮:৩২ ০১ জুন, ২০২২
কুলাউড়ায় তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাস্থ্য বিভাগের বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
১৩:৪০ ০১ জুন, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব





































