শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৯:২২, ২১ জুন ২০২১
শ্রীমঙ্গলে কচুক্ষেতে মিলল মানুষের হাত ও পায়ের অংশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কচুক্ষেত থেকে মানুষের হাত ও পায়ের অংশ উদ্ধার করা হয়েছে।সোমবার (২১ জুন) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন গ্রাম থেকে হাত-পায়ের গলিত টুকরোগুলো উদ্ধার করা হয়।
মির্জাপুর ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা এসআই কাশি চন্দ্র শর্মা বলেন, উদ্ধার হওয়া হাত পা পুরুষের না নারীর তা এখনো বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে কোনো নারী হতে পারে। এছাড়া কাটা অংশগুলো চার পাঁচ দিন আগের।
কাশি চন্দ্র শর্মা বলেন, সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে ওই কৃষক প্রথমে দুর্গন্ধ পান। পরে গলিত একটি কাটা পা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পা উদ্ধার করে চুতুর্দিকে খোঁজাখুঁজি করে। এসময় কঁচু ক্ষেতের পাশে বাঁশঝাড়ের নীচ থেকে দুটি কাটা হাত উদ্ধার করে। পাশেই পরা ছিল একটি প্লাষ্টিকের বস্তা।
ধারণা করা হচ্ছে হাত-পাগুলো প্লাস্টিকের ওই বস্তায় ছিলো। শিয়াল বা কুকুর এটি টেনে বের করেছে। ক্ষেতের মধ্যে ওই বস্তা টেনে নেয়ার দাগ রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, শরীরের অন্য অংশ উদ্ধারে চারদিকে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় কোনো মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। বিষয়টি অধিকতর তদন্তের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক আইনিউজকে বলেন, ’আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























