ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:৫২, ২০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৪:১০, ২০ ডিসেম্বর ২০২১

আজ ২০ ডিসেম্বর, মৌলভীবাজারের স্থানীয় শহিদ দিবস

শহীদস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন

শহীদস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন

আজ ২০ ডিসেম্বর, মৌলভীবাজারের স্থানীয় শহিদ দিবস। মৌলভীবাজারবাসীর স্বজন হারানো একটি দিন। ১৯৭১ সালের এদিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, ঠিক তখন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক মাইন বিস্ফেরাণে নিহত হন ২৪ জন ঘরে ফেরা বীর মুক্তিযোদ্ধা।

দিবসটি উপলক্ষে আজ সোমবার (২০ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্য্যালয় মাঠে শহীদস্তম্ভে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় শহীদস্তম্ভে শ্রদ্ধা জানান- জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগণ।এছাড়াও শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা্ সংসদ সন্তান কমান্ড, ছাত্র ইউনিয়ন, অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।

পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান,  যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, রাজনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল কুমার চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।

এছাড়াও শহীদদের স্মরণে শহীদ স্মৃতিচারণ, বীরমুক্তিযোদ্ধা সম্মাননা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পরিষদ।

আইনিউজ/এসডি

৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র‍্যালি

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

মৌলভীবাজারে কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়