মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে শহরে লোকাল ট্রিপ দেবে টমটম
মৌলভীবাজারে শহরে এখন চলবে শুধু টমটম। শহরে লোকাল ট্রিপ দিতে পারবে না কোনো সিএনজি। শহরে লোকাল ট্রিপ দেবে লাল, সবুজ ও কমলা কালারের টমটম। যানজট নিয়ন্ত্রণ ও পরিবহনে শৃঙ্খলা আনতে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে মৌলভীবাজার পৌরসভা।
মঙ্গলবার (১৮ জুলাই) শহীদ মিনার প্রাঙ্গণে তিনকালারের টমটম চলাচল কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক এবং টমটম মালিক ও চালক নেতৃবৃন্দ।
মেয়র ফজলুর রহমান জানান, জেলা শহরে প্রায় নয়শো টমটম নিবন্ধন করছে। এরমধ্যে সেন্ট্রাল রোডে চলবে ৩০টি। বাকিগুলো একদিন পরপর শহরে লোকাল ট্রিপ দেবে। একদিন চলবে জোড় সংখ্যা দেওয়া টমটম, আরেকদিন চলবে বেজোড় সংখ্যা দেওয়া টমটম। ভাড়া থাকবে আগের মতো।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























