তুহিনুর রশীদ, সুরিখাল থেকে ফিরে
থামছেনা মায়ের কান্না, ১২ দিনেও মেলেনি নিখোঁজ আইনজীবীর সন্ধান
নিখোঁজ আইনজীবী মিজানুর রহমান।
থামছেনা মায়ের কান্না। সন্তান নিখোঁজের পর থেকে পাগলপ্রায় মা। দিশেহারা স্বজনেরা। উদগ্রীব পাড়া প্রতিবেশি, বন্ধুবান্ধব সকলে। নিখোঁজ আইনজীবীকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। এখন পর্যন্ত সকল চেষ্টা ব্যর্থ। মৌলভীবাজরে নিখোঁজের ১২ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মিজানুর রহমান নামের আইনজীবীর।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে- গত ১০ জুলাই (সোমবার) সকালে মৌলভীবাজার শহরে বন্ধুর সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তরুণ আইনজীবী মিজানুর রহমান। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পেয়ে সম্ভাব্য সকল জায়গায় খুঁজ নিয়েও মেলেনি তাঁর সন্ধান।
নিখোঁজ মিজান মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের প্রবাসী আবুল হাসানের বড় ছেলে। নিখোঁজের পর থেকে মিজানের মায়ের কান্না থামছে না। সন্তানকে ফিরে পাওয়ার আকুতি করছেন বারবার।
সুরিখাল গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় মিজানুর রহমানের বাড়িতে চলছে কান্নার রোল। ছেলের সন্ধানে বিলাপ করছেন মা। মিজানের মা রেজিয়া বেগম বলেন- ‘আমি সকলের কাছে দোয়া চাই। আমার বুকের ধন বুকে ফিরে আসুক।’
পরিবারের সদস্যরা জানান, মিজান (নিখোঁজ আইনজীবী) দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য সিলেট শহরে একটি এজন্সেীকে প্রায় ১২ লক্ষ টাকা দেন। নিখোঁজের পরদিন মঙ্গলবার ইউকে অ্যাম্বেসী থেকে ভিসা সংগ্রহের কথা পরিবারে জানিয়েছিলেন। সেইভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু সোমবার থেকে তিনি নিখোঁজ। এমন ঘটনায় পরিবারসহ প্রতিবেশিরাও হতবাক। এ ঘটনায় রাজনগর থানায় ঐদিন রাতেই সাধারণ ডায়রি করেছেন নিখোঁজের ছোটভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন- সম্ভাব্য সকল বিষয় আমলে নিয়ে মিজানকে খোঁজে বের করার চেষ্টা চলছে। এখনও কোনো ক্ল্যু পাওয়া যায়নি। কিন্তু মোবাইল বন্ধ থাকায় অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। তথ্যপ্রযুক্তি সাহায্যে মোবাইল ট্র্যাকিং করা হয়েছে। পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, নিখোঁজ আইনজীবী মিজানুর রহমান ২০২১ সালে বাংলাদেশ বার কাউন্সিলের পরিক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেট আদালতে এক সিনিয়র আইনজীবীর সাথে আইনপেশায় যুক্ত হন। তবে তিনি গত এক বছর ধরে উচ্চ শিক্ষা অর্জনের জন্য উন্নত কোন দেশ যাওয়ার চেষ্টা করছিলেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























