Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬, ২৪ জুলাই ২০২৩
আপডেট: ১১:৪৮, ২৪ জুলাই ২০২৩

কুলাউড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে কু*পিয়ে হ*ত্যা! 

নি হ ত রুবেল আহমেদ। ছবি- সংগৃহীত

নি হ ত রুবেল আহমেদ। ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুরবাড়িতে রুবেল আহমেদ (৩৪) নামে এক যুবককে হ-ত্যার খবর পাওয়া গেছে। উপজেলার কর্মধা গ্রামে শ্বশুরবাড়িতে যুবকের চাচা শ্বশুর তাঁকে কু*পিয়ে হ-ত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। 

নি হ ত রুবেলের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে রোববার (২৩ জুলাই) রাত ১০টার দিকে শ্বশুরবাড়িতে রুবেলকে কুপিয়ে মারাত্মক জখম করে তার চাচা শ্বশুর ও তাঁর পরিবারের সদস্যরা। এসময় আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনার সময় অপর একজন আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই দেবাশীষ রায় জানান, জমি নিয়ে বিরোধের জেরে রুবেল আহমেদ নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

আই নিউজ/এইচএ  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়