আই নিউজ ডেস্ক
সিলেটে ক্রমেশ বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
সিলেটে ক্রমশ বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ। আগস্ট মাসে গড়ে প্রতিদিন ১৬ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। শুধু আগস্ট মাসেই এ রোগীর সংখ্যা ৪৩৯ জনে দাঁড়িয়েছে। এখন অবদি যার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ৪ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় ৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বছরের শুরু থেকে এ নিয়ে বিভাগে মোট ৮০৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা।
জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। চলতি আগস্টের ২৭ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























