Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৭, ১৮ মার্চ ২০২৪

মৌলভীবাজার সদরের ৩ ইউনিয়নে উপ নির্বাচন

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৮ এপ্রিল দেশের ২২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১০ মার্চ) ভোটের এ তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার তিনটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে উপ নির্বাচন।

ইউনিয়নগুলো হলো কাগাবালা ইউনিয়ন পরিষদ, গিয়াসনগর ইউনিয়ন পরিষদ এবং কনকপুর ইউনিয়ন পরিষদ। 

গত ১২ মার্চ এক গণপ্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মৌলভীবাজার সদর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আগামী ২৮ এপ্রিল এই ৩ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে উপ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

গিয়াসনগর এবং কাগাবালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এবং কনকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে ভোটগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়