ঢাকা, বুধবার ২৪ জুন ২০২৬,   আষাঢ় ১০ ১৪৩৩

মো. ফাহাদ আহমদ, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:১০, ১৯ মার্চ ২০২৪

মৌলভীবাজারে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে  মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। 

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে ঐ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশ জানতে পারে সদর উপজেলার সরকার বাজারে মাদক মামলার পলাতক এক আসামী অবস্থান করছে।তাৎক্ষণিক ফাঁড়ি পুলিশের এএসআই সুব্রত দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সরকার বাজারে অভিযান পরিচালনা করেন। 

অভিযানে- মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপির বাদে-ফতেপুর গ্রামের মানিক মিয়ার ছেলে শাহীন মিয়া (৫০) গ্রেফতার করা হয়। 

এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই সুব্রত দাস আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- আসামী শাহীন মিয়ার বিরুদ্ধে জিআর ১৬৮/২২(সদর) মাদক মামলার পরোয়ানা রয়েছে। অনেকদিন যাবত আসামী পলাতক ছিলো।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ