Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪:২১, ২৪ মার্চ ২০২৪

মৌলভীবাজার আইনজীবী সমিতির বারে মা রা গেলেন অমল কান্তি চৌধুরী

মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী প্রয়াত অমল কান্তি চৌধুরী।

মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী প্রয়াত অমল কান্তি চৌধুরী।

মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতির বারে কর্মরত অবস্থায় নিজ চেয়ারেই মা রা গেলেন এডভোকেট অমল কান্তি চৌধুরী (৬৭)।

রোববার (২৪ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। 

অমল কান্তি চৌধুরী'র বন্ধু অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আই নিউজকে বলেন, রোববার সকালে অমল কান্তি চৌধুরী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে যান। সেখানে নিজ চেয়ারে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে, তার সহকর্মীরা দ্রুত শহরের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে মা রা যান। 

এডভোকেট অমল কান্তি চৌধুরী মৌলভীবাজারের পোস্ট অফিস রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরের মোস্তফাপুর ইউনিয়নের পাগুরিয়া গ্রামে। মৃ ত্যু কা লে তিনি স্ত্রীসহ দুই ছেলে-মেয়ে রেখে যান। 

এদিকে, এডভোকেট অমল কান্তি চৌধুরীর অকাল মৃ*ত্যু*তে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ জেলা বার সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে । এমন অকস্মাৎ মৃ*ত্যু মেনে নিতে পারছেন না আপনজনেরা। 

রোববার বিকেলে নিজ গ্রামের শশ্মানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়