বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখায় মায়েদের স্বাভাবিক প্রসব সেবা বিষয়ে কর্মশালা
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের বড়লেখায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ ও বৃদ্ধির লক্ষে এক অবহিতকরণ কর্মশালা সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, পরিবার কল্যাণকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বক্তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা নিশ্চিত করতে সর্বাগ্রে জনবল সংকট নিরসন ও সেন্টারগুলোকে উপযোগী করে তোলার উপর জোর দিয়ে বলেছেন, মা ও নবজাতকের মৃত্যু হ্রাস করতে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়াতে হবে। ইউনিয়ন পরিবার কল্যাণ সেন্টারগুলোতে নিরাপদ ডেলিভারির সবধরনের যে ব্যবস্থা রয়েছে, তা ব্যাপকভাবে প্রচার করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যদেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী।
কর্মশালার মূল প্রবন্ধ পাঠ করেন মেডিকেল অফিসার ডা. তনুশ্রী দত্ত।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক (মৌলভীবাজার) খন্দকার মাহবুবুর রহমান, বড়লেখা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সিনিয়র কনসালটেন্ড ডা. প্রিয়াংকা ভট্টাচার্য, মেডিকেল অফিাসার ডা. শারমিন সুলতানা মিতু, বর্র্ণি ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী প্রমুখ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























