ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:৪৩, ২২ এপ্রিল ২০২৪
আপডেট: ১৮:৫৮, ২২ এপ্রিল ২০২৪

মৌলভীবাজার সদর উপজেলায় মনোনয়ন জমা দিলেন যারা

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর উপজেলায় মনোনয়ন দাখিল করেছেন আট প্রার্থী।

মৌলভীবাজার জেলা রিটার্নিং কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। 

দ্বিতীয় ধাপে মৌলভীবাজার উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন দুই জন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল হোসেন এবং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ। 

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মোট ৫ জন। তারা হলেন- ১) অমিত হাসান সাজু ২) আব্দুল আজিজ ৩) আমীরুল হোসেন চৌধুরী ৪) মো. তুষার আহমদ এবং ৫) সিতার আহমদ।

নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন একজন৷ তিনি হলেন- মোছা. শাহীন রহমান। 

উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২১মে অনুষ্ঠিত হবে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়