নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
রোদ-বৃষ্টি, গরম নিয়ে মৌলভীবাজারে আজকের তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি
ফাইল ছবি
গত বৃহস্পতিবার থেকে মৌলভীবাজারের তাপমাত্রা কিছুটা কমে এসেছে। তবে, শুক্রবার সারাদিনই ছিল গরমের দাপট। সন্ধ্যের পর মেঘলা বাতাসে শীতলতা নেমে আসে। আজ শনিবার সকাল থেকে কখনো আকাশ মেঘে ঢাকা আবার কখনো বা রৌদ্রজ্জ্বল। সেইসঙ্গে ভ্যাপসা রকমের গরম। দুপুরের পরে সদর শহরে ঝিরিঝিরি বৃষ্টিপাতও হয়েছে। এমন পরিস্থিতিতে আজ মৌলভীবাজার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
শনিবার (০৪ মে) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। আবহাওয়া কর্মকর্তা মো. আনিসুর রহমান এ কথা নিশ্চিত করেছেন।
শনিবার সকালের দিকে রোদের প্রখর তাপ অনুভূত হয়েছে। সেই সঙ্গে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে গরমের মাত্রা। তবে, এই গরমের মাঝেও বাতাস বয়ে যাচ্ছে। আজ মৌলভীবাজারে বাতাসের আদ্রতা ৬৩ শতাংশ। এবং প্রতি ঘণ্টায় বাতাসের বেগ ৫ কিলোমিটার।
এদিকে, সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি বাড়তে শুরু করেছে। গেল কয়েকদিন ধরে প্রতিদিনই সিলেটে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হচ্ছে ভারতের আসামের শিলচরে ও মেঘালয়ের চেরাপুঞ্জিতে। ফলে উজান থেকে নেমে আসা ঢলে নদী ও হাওরের পানি বাড়তে শুরু করেছে।
নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ায় আগামী দুইদিনের মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























