ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:০০, ১৫ মে ২০২৪

মৌলভীবাজারে ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের বড়লেখায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ মে) উপজেলার রেলওয়ে মার্কেট, লাইসিয়াম স্কুল রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রেলওয়ে মার্কেটে অবস্থিত মুন্না সুপার আইসক্রীমকে ২০ হাজার টাকা, লাইসিয়াম স্কুল রোডে অবস্থিত পপি আইসক্রীমকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ