নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৩:৩১, ১৯ মে ২০২৪
রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচন সকল তথ্য
রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচন সকল তথ্য
আগামী মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে গত ২৩ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়।
রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ চূড়ান্ত প্রার্থী হিসেবে শেষ মুহুর্তে মাঠে আছেন ১২ জন প্রার্থী। তাদের মধ্যে ৩ জন চেয়ারম্যান পদে, ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী।
চেয়ারম্যান পদে লড়ছেন তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান (কাপ পিরিচ প্রতীক), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (আনারস প্রতীক), সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু (মোটরসাইকেল প্রতীক)।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি (টিউবওয়েল প্রতীক), উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মহিম দে মধু (উড়োজাহাজ প্রতীক), ব্যবসায়ী মো. আব্দুল হাকিম (চশমা প্রতীক), জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দেবনাথ (বই প্রতীক) এবং বিএনপি নেতা জবলু তালুকদার (তালা প্রতীক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ডলি বেগম, লুৎফুল নাহার ও সুমাইয়া সুমি (ফুটবল প্রতীক)।
উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মোট ৪৭০টি ভোট কক্ষে ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন ভোটার ভোট দিবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটর ৯১ হাজার ৪০৩ জন রয়েছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ রোববার (১৯ মে) মধ্যরাত থেকে দ্বিতীয় ধাপে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ। সে হিসেবে, রোববার সারাদিন প্রচার-প্রচারণা দিয়েই মাঠ পর্যায়ে নিজেদের নির্বাচনি ব্যস্ততা শেষ করবেন প্রার্থীরা।
এদিকে, রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের দিন একইসঙ্গে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিতের কথা থাকলেও, হাইকোর্টের নির্দেশে ৭ দিনের জন্য সদর উপজেলা নির্বাচন স্থগিত রাখা হয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত মৌলভীবাজার নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে, সবাই এখন রাজনগর উপজেলা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন ঠিক কবে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























