নবীগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৫:৩৪, ৪ আগস্ট ২০২১
নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাস চালকের মৃত্যু
নবীগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন দাশ (৩০) নামে এক বাস চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার ছালামতপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মৃত সুমন দাশ কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সঞ্জয় দাশের পুত্র। পৌর এলাকার গয়াহরি গ্রামের বিজয় রায়ের মিনি বাস গাড়ি চালক ছিল।
করোনাকালীন সময়ে বাস বন্ধ থাকায় বুধবার দুপুরে পৌর এলাকার ছালামতপুর বাসস্ট্যান্ডে তার গাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সুমন দাশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নষ্ট বাসটি ওয়ালডিং মেশিন দ্বারা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর সুচরিত দাশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























