নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ২২:৩৭, ১৪ আগস্ট ২০২১
নবীগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, প্রশাসনের অভিযান
নবীগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল সিএনজি অটোরিকশা চালক। স্থানীয় কিছু গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে শনিবার (১৪ আগস্ট) উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
শনিবার বিকেল ৩টায় নবীগঞ্জ-শেরপুর রোডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার দায়ে এবং স্বাস্থ্যবিধি না মানায় পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এ অভিযান পরিচালনা করেন।
এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ টি পরিবহন ও চালককে ৯টি মামলায় ২ হাজার ১শত টাকা জরিমানা করেন। এসময় সার্বিক সহযোগিতা করেন এস আই কামালের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান নিয়মত পরিচালনা হবে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























