Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৭, ৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:১৬, ৩ সেপ্টেম্বর ২০২১

নবীগঞ্জে নিখোঁজের তিনদিন পর মিশুক চালকের মরদেহ উদ্ধার

মিশুক চালক আবিদুর রহমান

মিশুক চালক আবিদুর রহমান

নবীগঞ্জে নিখোঁজের তিনদিন পর মিশুক চালক আবিদুর রহমানের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরিষপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আবিদুর রহমান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী দিঘীতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।  

জানা গেছে, মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নবীগঞ্জ শহর থেকে আবিদুর রহমান (১৫) মিশুক গাড়িসহ নিখোঁজ হন। সে উপজেলার গুজাখাইর গ্রাম থেকে নবীগঞ্জে ফিরে যাত্রী নিয়ে পৌর এলাকার পূর্ব তিমির পুরের দিকে রওয়ানা দেওয়ার পর থেকে আর ফিরে আসেনি। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ বিষয়টি সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জ বাহুবল সার্কেল এসপি খাইরুল বশর জানান, আবিদুরের চালিত মিশুক গাড়ি নিয়ে যেতে চাইলে সে বাধা দেয়। ধারণা করা হচ্ছে, লোক চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক ঘটনার সঠিক তথ্য উদঘাটন করতে আমরা তৎপর।

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়