হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৪:০৯, ২২ সেপ্টেম্বর ২০২১
বড় ভাইদের হামলায় ছোট ভাই নিহত
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইদের হামলায় ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম সঞ্জব আলী। তিনি একজন আনসার সদস্য।
স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের দালানহাটি গ্রামের তৈয়ব আলী ও আঞ্জব আলীর সঙ্গে ছোট ভাই আনসার সদস্য সঞ্জব আলীর পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ রয়েছে। এ নিয়ে মঙ্গলবার রাতে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সঞ্জব আলীসহ চারজন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























