Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২১

হবিগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে আন্দিউড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের আন্দিউড়া এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ অটোরিকশার তিন যাত্রী মারা যায়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মাইনুল ইসলাম জানন, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়