নবীগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৫:০২, ২৮ সেপ্টেম্বর ২০২১
দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জে বিশেষ আইন শৃঙ্খলা সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যাগে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার আল হেলাল কমিউনিটি সেন্টারে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদের সভাপতিত্বে এবং এস আই স্বপন দাশের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ এসপি আবুল খয়ের। এছাড়া বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, রঙ্গ লাল রায়, বিকাশ রায়, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক কর্নমনি দাশ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা কমিটির যুগ্ম সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, ১ নং ইউনিয়ন পূজা কমিটির সভাপতি নারায়ন দাশ,মইয়ুখ চৌধুরী, ২ নং ইউনিয়ন সভাপতি কৃপেশ দাশ, ৩ নং ইউনিয়নের সভাপতি নৃপেশ সুত্রধর, ৪ নং ইউনিয়নের সাধারণ সম্পাদক মাধব সরকার, ৬ নং ইউনিয়ন কমিটির সাধারণ অঞ্জন রায়, ৭নং ইউনিয়ের সভাপতি হরিপদ দাশ, ৮নং ইউনিয়নের সভাপতি সুবিনয় রায়, ১০ নং ইউনয়নের সভাপতি রবীন্দ্র কুমার পাল,১২ নং ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত সিংহ, সম্ভু আচার্য্য, শান্ত রবি দাসসহ বিভিন্ন পূজা মন্ডপের নের্তৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এ এসপি আবুল খয়ের বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে পালনে সরকার বদ্ধপরিকর। এতে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠাের আইনী ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেকােনো ধরণের অপরাধকারীকে শনাক্ত করতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা রাখার জন্য পূজারীদের প্রতি আহবান জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের বিভ্রান্তিমূলক বিষয় পােস্ট না করারও আহবান জানান তিনি।
আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























