Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৩, ১৮ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৩২, ১৮ অক্টোবর ২০২১

নবীগঞ্জে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।  

সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সেমিনার ও আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ অফিসার শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ওসি তদন্ত আমিনুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন। 

বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক ওহি চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাদেক হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শৈলেন কুমার পাল। 

উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, সহকারী প্রোগামার কাজী মঈনুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সস্পাদক আব্দুল কাদিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান ও গীতা পাঠ করেন সুকেশ চক্রবর্তী।

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়