নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩ জনের মনোনয়নপত্র দাখিল
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। প্রতীক বরাদ্দের পূর্বেই শুরু হয়ে গেছে সর্বত্র ভোটের আমেজ।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের দিন ধার্য করা হয়।
নির্বাচনে অংশ নেয়া বিশেষ করে চেয়ারম্যান পদে প্রত্যেক প্রার্থীই তাদের নিজ নিজ সমর্থক নিয়ে গাড়ি, মটরসাইকেলের বহর নিয়ে বিশাল শোডাউন করে নিজ অবস্থান জানান দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
২ নভেম্বর (মঙ্গলবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ,বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৬৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীও রয়েছেন অনেকেই ।
সাধারণ সদস্য মেন্বার পদে ৪৮৪ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৭৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাশ পার্লি।
এদিকে মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করেই প্রার্থী সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সাধারণ ভোটারগণ রয়েছেন নিরব। ভোটাররা মনে করছেন প্রতিটি পদে কে হাসবেন শেষ বিজয়ের হাসি সেটাই হল এখন দেখার পালা।
আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি
আইনিউজ ভিডিও
কমলগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা : সিসিটিভি ফুটেজ
মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলে গেলেন কমলগঞ্জের নাজমুল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























