নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে ডাকাতির প্রস্ততিকালে শীর্ষ ৫ ডাকাত গ্রেফতার
ডাকাতির প্রস্ততিকালে অভিযান চালিয়ে আন্তঃজেলার ৫ শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে নবীগঞ্জ পৌর শহরতলীর ছালামতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ও ডাকাত সদস্যদের তালিকা সম্বলিত একটি খাতা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার রাত ৩ টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর এলাকায় ৫ সদস্যের একটি ডাকাতদল ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন খবর আসলে, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের তও্বাবধানে ও ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, এসআই অমিতাভ দাশ তালুকদারসহ একদল পুলিশ পৌর শহরতরীর ছালামতপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় ডাকাতির প্রস্ততিরত আন্তঃজেলা শীর্ষ ৫ ডাকাত বাহুবল থানার আব্দাফৌজরা এলাকার আব্দুল রেজাকের পুত্র আব্দুল মতিন (৩৯), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জহুরুল হকের পুত্র হুমায়ুন কবির (২৭), লাকশাম থানার মৃত চান্দ মিয়ার পুত্র মো. বিলাল মিয়া (৪৭), মৌলভিবাজার জেলার করিমপুর থানার মনু মিয়ার পুত্র মুন্না মিয়া (২৫), কমলগঞ্জ থানার মৃত মর্তৃুজ আলীর পুত্র কালা বাবুলকে (৪৪) দা, চাকু, সাবল, লোহার রড ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদীসহসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদলের কাছ থেকে ১টি লোহার সাবল, ১টি রড, ১টি পলেষ্টারের ব্যাগ, উক্ত ব্যাগে অনেক ডাকাতের তালিকা সম্বলিত টালী খাতা, ১টি কোমরে ঝুলানোর ব্যাগ, ১টি হাফ প্যান্ট, ১টি স্টিলের টিপ চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ বলেন, তাদেরকে ডাকাতির প্রস্ততিকালে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে, তারা আন্তঃজেলা ডাকাতদলের শীর্ষ ডাকাত, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/অঞ্জন দত্ত/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























