Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ১১ নভেম্বর ২০২১
আপডেট: ২২:১৬, ১১ নভেম্বর ২০২১

নবীগঞ্জে ধান কাটার মেশিন বিতরণ

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার ৩টি কৃষক গ্রুপের মাঝে ধান কাটার মেশিন রিপার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এই বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়। 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাহমুদুল আলমের পরিচালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, এডভোকেট গতি গোবিন্দ দাশ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  ইকবাল আহমদ বেলালসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। 

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়